রিসপেরিডন (Risperidone): কাজ, পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা

রিসপেরিডন সিজোফ্রেনিয়া, বাইপোলার ও অটিজম-সংক্রান্ত রাগ-অস্থিরতায় ব্যবহৃত অ্যান্টিসাইকোটিক। জানুন পার্শ্বপ্রতিক্রিয়া ও কী নজরে রাখবেন।

রিসপেরিডন একটি অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক। এটি গায়েবি আওয়াজ, সন্দেহ ও ম্যানিয়া কমায়। অটিজম-আক্রান্ত শিশুদের তীব্র রাগ, আত্মক্ষতি ও অস্থিরতা কমাতেও শিশু বিশেষজ্ঞরা এটি ব্যবহার করেন।

এক নজরে

  • ধরন: অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক
  • কোন রোগে: সিজোফ্রেনিয়া, বাইপোলার ম্যানিয়া, অটিজমে তীব্র রাগ ও অস্থিরতা, কিছু আচরণগত সমস্যা
  • কাজ শুরু হতে: অস্থিরতা কয়েক দিনে কমে; মূল লক্ষণ কমতে কয়েক সপ্তাহ
  • নেশা: হয় না

সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া

  • ঝিমুনি
  • ওজন বাড়া
  • হাত কাঁপা, শরীর আড়ষ্ট লাগা, অস্থির পা
  • প্রোল্যাকটিন হরমোন বাড়া — মাসিক অনিয়মিত হওয়া, স্তন থেকে দুধের মতো স্রাব
  • দাঁড়ালে মাথা ঘোরা

বেশিরভাগ পার্শ্বপ্রতিক্রিয়া প্রথম কয়েক সপ্তাহে বেশি হয় এবং ধীরে ধীরে কমে যায়। অসুবিধা হলে ওষুধ বন্ধ না করে চিকিৎসককে জানান — প্রায়ই ডোজ বা সময় বদলে সমস্যা মেটানো যায়।

সতর্কতা

  • শরীর শক্ত হয়ে যাওয়া, চোখ উল্টে যাওয়া বা ঘাড় বেঁকে যাওয়া হলে সঙ্গে সঙ্গে জানান
  • নিয়মিত ওজন ও প্রয়োজনে রক্ত পরীক্ষা
  • মদ এড়িয়ে চলুন
  • নিজে থেকে বন্ধ করবেন না

কখন সঙ্গে সঙ্গে চিকিৎসককে জানাবেন

  • মরে যাওয়ার বা নিজের ক্ষতি করার চিন্তা বেড়ে গেলে — সেদিনই (Tele-MANAS ১৪৪১৬)
  • চামড়ায় র‍্যাশ, ঠোঁট-মুখ ফুলে যাওয়া বা শ্বাসকষ্ট
  • খুব বেশি জ্বর, শরীর শক্ত হয়ে যাওয়া বা বিভ্রান্তি
  • খিঁচুনি বা অজ্ঞান হয়ে যাওয়া

মনে রাখবেন: কোনো ওষুধ নিজে থেকে শুরু, বন্ধ বা ডোজ বদলাবেন না। গর্ভাবস্থায় বা গর্ভধারণের পরিকল্পনা থাকলে, বা অন্য কোনো ওষুধ খেলে চিকিৎসককে অবশ্যই জানান। এই পাতা সাধারণ তথ্যের জন্য — আপনার নিজের চিকিৎসার জন্য প্রেসক্রিপশন দেওয়া চিকিৎসকের পরামর্শই চূড়ান্ত।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

বাচ্চাকে রিসপেরিডন দেওয়া কি নিরাপদ?

অটিজম বা গুরুতর আচরণ সমস্যায় শিশু মনোরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে কম ডোজে ব্যবহার হয়। ওজন, উচ্চতা ও প্রয়োজনে রক্ত পরীক্ষায় নজর রাখা হয়।

মাসিক অনিয়মিত হলে কী করব?

চিকিৎসককে জানান। প্রোল্যাকটিন পরীক্ষা করে প্রয়োজনে ওষুধ বা ডোজ বদলানো হয়।

ইনজেকশন আকারে কি পাওয়া যায়?

হ্যাঁ, দীর্ঘমেয়াদি ইনজেকশন আছে, যা কয়েক সপ্তাহ অন্তর দেওয়া হয় — রোজ ওষুধ খেতে অসুবিধা হলে উপকারী।

অ্যাপয়েন্টমেন্ট নিন

অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুকিং ও টেলিকনসালটেশন উপলব্ধ।

ডাঃ সুব্রত নস্কর ওঁর অ্যাপয়েন্টমেন্ট নম্বরে কল করুন কল 91638 15795 হোয়াটসঅ্যাপ
আমাদের অন্য যেকোনো কনসালট্যান্ট ডাঃ সৌভিক চক্রবর্তী বা ডাঃ শেখ আলতাফ হোসেন — ক্লিনিকে কল করুন কল 92309 67533 হোয়াটসঅ্যাপ
বিনামূল্যে মানসিক স্বাস্থ্য পরীক্ষা

এই লেখাটি সাধারণ স্বাস্থ্য-তথ্য, রোগনির্ণয় বা চিকিৎসকের পরামর্শের বিকল্প নয়। জরুরি অবস্থায় বা নিজের ক্ষতি করার চিন্তা এলে এখনই Tele-MANAS ১৪৪১৬ (বিনামূল্যে, ২৪ ঘণ্টা) বা ১১২-এ ফোন করুন।

আরও পড়ুন